নারী বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

পরকিয়ায় বাধা দেওয়ায় পুত্রবধূর হামলায় আহত শ্বাশুড়ী

পরকিয়ায় বাধা দেওয়ায় পুত্রবধূর হামলায় আহত শ্বাশুড়ী
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে প্রবাসী স্ত্রী পরকিয়া প্রেমে বাধা দেওয়ার জের ধরে পাষন্ড পুত্রবধূ ও তার পরিবারের সন্ত্রাসী হামলায় শ্বাশুড়ী বেবী বেগম (৫০) এর ডান হাত ভেঙ্গে ফেলার অভিযোগ পাওয়া গেছে। ৭ই জুন সোমবার দুপুরে বন্দর থানার দড়ি-সোনাকান্দাস্থ আসাদ মিয়ার বাড়ী সামনে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী আহত শ্বাশুড়ী বেবী বেগমকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে। এ ঘটনায় আহত বেবী বেগম বাদী হয়ে ঘটনার ওই দিন বিকালে পাষান্ড পুত্রবধূ কলি বেগম ও তার ভাই রিয়াদ হোসেন, মা রাহিমা বেগম ও বোন কনিকা আক্তারকে আসামী করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগ পেয়ে বন্দর থানা পুরিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, গত ১০ বছর পূর্বে বন্দর থানার সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার সফুন মিয়ার ছেলে ইমরানের সাথে দড়ি-সোনাকান্দা এলাকার করিম মিয়ার মেয়ে করি বেগমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ইসলামি শরিয়ত মোতাবেক বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে ১ সন্তানের জন্ম হয়। বিয়ের ১০ বছর পর ইমরান জীবিকার তাগিদে মালেশিয়া পাড়ি জমায়। ২ বছরের জমানো টাকা তার স্ত্রী কলি বেগমের কাছে পাঠায়। প্রবাসী ইমরানের অনুউপস্থিতিতে তার স্ত্রী কলি বেগম একই এলাকার রুবেলের সাথে পরকিয়া সম্পর্ক গড়ে উঠে। পুত্রবধূর পরকিয়া প্রেমে সর্ম্পকের কথা জানতে পেরে গত সোমবার দুপুরে  বাধা দেওয়ার জের ধরে পাষান্ড পুত্রবধূ কলি ও তার আত্মীয় স্বজনরা ক্ষিপ্ত হয়ে শ্বাশুড়ী বেবী বেগমের ডান হাত ভেঙ্গে ফেলে।

About the author

SOFT PRO IT