নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ সদর রাজনীতি সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

শের শাহ (রহ.) এর কবর জিয়ারত করলেন আজমেরী ওসমান

শের শাহ (রহ.) এর কবর জিয়ারত করলেন আজমেরী ওসমান
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : হাজিগঞ্জে শের শাহ (রহ.) এর বাৎসরিক উরশ মোবারক অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে হাজিগঞ্জ রেললাইন সংলগ্ন শের শাহ (রহ.) মাজার শরিফে মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান তনয় আজমেরী ওসমান। মাজারে প্রবেশ করলে তাকে ফুলের পাপড়ি দিয়ে স্বাগত জানানো হয় এবং উত্তরীয় পড়িয়ে বরণ করে নেন খাদেম।

গতকাল রাতে তিনি শের শাহ (রহ.) এর কবর জিয়ারত করেন। পরে মাজারটির র্জীণ অবস্থা তার নজরে আসলে এর আশেপাশের জায়গাটি ঘুরে দেখেন। পরবর্তিতে এই মাজারের ভক্তবৃন্দ ও খাদেম প্রস্তাব রাখলে এর সংস্কার কাজের জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান দেন। এছাড়াও সবসময়ই সার্বিক সহযোগীতার প্রতিশ্রুতি দেন।

উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি ও কল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, খায়রুল, নাসির, সুমন, ডালিম, মনির প্রমুখ। এসময় ফুলেল শুভেচ্ছা জানায় ফ্রেন্ডস ডাইংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হোসাইন সবুজ।

About the author

SOFT PRO IT