বন্দর বিশেষ সংবাদ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কল্যান্দীতে দুই সহোদরের বিরুদ্ধে সরকারি রাস্তায় অবৈধ স্থাপনা গড়ে তোলার অভিযোগ

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর প্রতিনিধি) বন্দরের কল্যান্দী এলাকায় সরকারি রাস্তার উপর অবৈধ স্থাপনা গড়ে তোলার অভিযোগ উঠেছে। ওই এলাকার প্রভাবশালী দু’সহোদর যথাক্রমে ইউনূছ ও আনিছ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তোয়াক্কা না করে বাড়ির সামনেই সরকারি রাস্তার উপর রাতের আধারে স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি এলাকার সর্বস্তরের লোকজনের দৃষ্টিগোচর হলেও ইউনূছ-আনিছ গং প্রভাবশালী হওয়ায় ভয়ে কেউ টু-শব্দটি পর্যন্ত করার সাহস পাচ্ছেনা।

এ ব্যাপারে নাম প্রকাশ না করার শর্তে এলাকার জনৈক বাসিন্দা জানান, হাজীপুর-টু-কল্যন্দী রাস্তাটি এমনিতে অনেকটা সরু তার উপরে আবার রাস্তার পাশ দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করায় রাস্তাটি দিয়ে যানবাহন কিংবা জনসাধারণের চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। এ কারণে পথচারী ও যাত্রী সাধারণের ভোগান্তিও চরম পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থা হতে উত্তরণের জন্য এলাকার সর্বস্তরের জনগণ ইউনূছ-আনিছ গংয়ের অবৈধ স্থাপনা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়ার দাবি জানিয়েছে।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 1   +   1   =