বন্দর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দর থানা প্রেসক্লাবের সভার সিদ্ধান্তে আব্দুল্লাহ, বাপ্পী ও জিয়া বহিস্কার

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞপ্তি ) : সোমবার ৮ই আগস্ট সকাল ১০টায় বন্দর থানা প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের বিশেষ সভা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। ক্লাবের সভাপতি সাব্বির আহমেদ সেন্টু’র সভাপতিত্বে ক্লাবের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ ফিরোজ খান, নজরুল ইসলাম সরকার নয়ন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান সোহেল, অর্থ সম্পাদক নূর-এ-আজাদ, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ আবু সাঈদ মিয়া, প্রচার সম্পাদক সোহেল ইসলাম,সহ-প্রচার সম্পাদক ইলিয়াস শেখ,দপ্তর সম্পাদক মোহাম্মদ হোসেন, কার্যকরি সদস্য মোঃ কবির হোসেনসভায় ক্লাবের সাধারণ সম্পাদক এস এম আব্দুল্লাহ,যুগ্ম সম্পাদক শাকির আহমেদ বাপ্পী ও সহ-সাংগঠনিক সম্পাদক জিয়াবুর রহমানকে সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সর্বসম্মতিক্রমে বহিস্কারসহ তাদের প্রাথমিক সদস্য পদ বাতিল করে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খান সোহেলকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। সভা শেষে সদস্য ফরম বিতরণ করা হয়।

এ সময় ৮জন সংবাদকর্মী সদস্য ফরম সংগ্রহ করেন। এরা হচ্ছেন দৈনিক সত্যের পাতার সম্পাদক ও দৈনিক ইয়াদের সিনিয়র সাংবাদিক ফরিদা ইয়াসমিন সুমনা, দৈনিক রুদ্রবার্তা’র স্টাফ রিপোর্টার শেখ আরিফুল ইসলাম, দৈনিক কালের চিত্র’র চীফ রিপোর্টার মোঃ আনোয়ারুল হক, জাতীয় দৈনিক আমার কাগজের ষ্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম আবু, দৈনিক স্বাধীন সংবাদের স্টাফ রিপোর্টার মুজাহিদ সরকার জনি, দৈনিক আজকের জন্মভূমি’র ফটো সাংবাদিক মোঃ রনি খান, অনলাইন দৈনিক সংবাদ নারায়ণগঞ্জ ডটকম’র স্টাফ রিপোর্টার শরীফুল ইসলাম, দৈনিক আজকের দেশ বাংলার বন্দর প্রতিনিধি মোঃ শামীম দৈনিক আজকের নীর বাংলার বন্দর প্রতিনিধি মাহমুদুল হাসান।

About the author

SOFT PRO IT

Leave a Comment

Prove your humanity: 10   +   9   =