বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আদমপুরে বীরমুক্তিযোদ্ধা হানিফ মিয়ার ইন্তেকাল

Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরের বীরমুক্তিযোদ্ধা মোঃ হানিফ মিয়া(৬৫)আর নেই। সোমবার ভোর ৫টা ২০মিনিটে তার আদমপুরস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি….রাজিউন।

মৃত্যুকালে  ছেলে  মেয়ে ও অসংখ্য নাতি-নাতনীসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আছর স্থানীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা শেষে আদমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মরহুমের জানাজায় অংশ নেন বন্দর উপজেলা নির্বাহী অফিসার পিন্টু বেপারী,বন্দর থানার উপ-পরিদর্শক মোঃ আনিসুর রহমান,বন্দর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ কাজী নাছির,বীরমুক্তিযোদ্ধা মোঃ আবদুল আজিজ,মোঃ আবদুল জব্বার,কলাগাছিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আলী আক্কাস মীর,শাহেনশা মেম্বার,মোঃ সিদ্দিক,মোঃ ফিরোজ মেম্বার,মোঃ জসিমউদ্দিন,কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সদস্য জিয়াউদ্দিন মেম্বারসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

About the author

SOFT PRO IT