প্রধান খবর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ক্ষমতার অপব্যবহার করেছে হাসিনা : ড. ইউনুছ

ডলারের মানের বদলে টাকার মান বাড়ছে: প্রধান উপদেষ্টা
Written by SOFT PRO IT

 নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ক্ষমতায় থেকে শেখ হাসিনা প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করেছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

রোববার (১৮ আগস্ট) বিদেশি কূটনীতিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, ক্ষমতায় টিকে থাকতে শেখ হাসিনা সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এই সরকারের অগ্রাধিকার হলো- আইনশৃঙ্খখলা বাহিনীর দ্বারা সমাজে শান্তি ফিরিয়ে আনা। দুর্নীতির কারণে দেশের সব শেষ হয়ে গেছে। বিচার বিভাগ ভেঙে পড়েছে। দীর্ঘ সময় ধরে গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে, পাতানো নির্বাচন করা হয়েছে। ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে তরুণ সমাজ বেড়ে উঠেছে। রাজনৌতিক প্রভাবে ব্যাংক ডাকাতি হয়েছে।

ছাত্র আন্দোলনে হতাহতদের কথা স্মরণ করে আবেগঘন হয়ে পড়েন ড. ইউনূস। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে ছাত্রদের এত ত্যাগ করতে হয়নি। পৃথিবীর কোথাও নাগরিকরা এতটা মানবাধিকার বঞ্চিত হয়নি, যা বাংলাদেশে হয়েছে।

ইউনূস বলেন, বাংলাদেশ দুর্নীতিতে ছেয়ে গেছে। ঠিক করতে সময় লাগবে। আশা করি, নতুন বাংলাদেশ তৈরিতে সবাই পাশে থাকবেন।

 

About the author

SOFT PRO IT