নারায়ণগঞ্জ বার্তা ২৪ : আসন্ন ঈদ উল আযহার জামাতের পূর্ব প্রস্তুতি নিশ্চিত করতে নারায়ণঞ্জ কেন্দ্রীয় ঈদগাহ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক রাব্বী মিয়া। রবিবার ১১ সেপ্টেম্বর সকালে পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গাউসুল আজম, গ্রীন ফর পীসের চেয়ারম্যান আরিফ মিহির, কল্যানী সেবা সংঘের চেয়ারম্যান জব্বার চিশতী।
প্রতিবারের ন্যায় নারায়ণগঞ্জের শহরের ইসদাইর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আযহার প্রথম জামাত অনুষ্ঠিত হবেসকাল সাড়ে ৭ টায়। আর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। রবিবার ইসলামিক ফাউন্ডেশনের জেলা উপ-পরিচালক মোস্তফিজুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, কেন্দ্রীয় ঈদগাহে ঈদের প্রথম জামাতে নারায়ণগঞ্জ কলেজের অধ্যাপক ইব্রাহীম আজাদ সিরাজী এবং দ্বিতীয় জামাতে কেন্দ্রীয় মসজিদের খতিব মাহবুবুর রহমান ইমামতি করবেন।
এসময় জেলা প্রশাসক রাব্বী মিয়া জানায়, মুসল্লিদের সুবিধায় কেন্দ্রীয় ঈদগাহ য় পর্যাপ্ত পানি ও সুষ্ঠুভাবে ঈদ উল আযহার নামাজ আদায় করতে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে । আগামী ১৩ সেপ্টেম্বর বাংলাদেশে কোরবানির ঈদ অনুষ্ঠিত হবে। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী সৃষ্টিকর্তার সন্তুষ্টি লাভের আশায় এই ঈদে পশু কোরবানি দেন মুসলমানরা। ঈদকে সামনে রেখে যেকোন প্রকার অনাকাঙ্খিত ঘটনা এড়াতে আমাদের জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন সার্বিকভাবে নিরাপত্তা বলয়ে কাজ করছে।

