রূপগঞ্জ সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রূপগঞ্জে ছাত্রদলের সংঘর্ষে আহত ৪, কার্যালয় ভাঙচুর

রূপগঞ্জে ছাত্রদলের সংঘর্ষে আহত ৪, কার্যালয় ভাঙচুর
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার হোরগাঁও এলাকায় এই ঘটনা ঘটে। এসময় ৮নং ওয়ার্ড ছাত্রদল কার্যালয় ভাঙচুরসহ লুটপাটের ঘটনাও ঘটে বলে জানা যায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার এবং ওয়ার্ড কার্যালয় দখলকে কেন্দ্র করে গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি রাকিব হাসান ও ৮নং ওয়ার্ড ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ সিজানের মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে দুপুরে রাকিব ও তার সমর্থকরা ৮নং ওয়ার্ড ছাত্রদল কার্যালয় দখলের চেষ্টা চালায়। সিজান ও তার কর্মীরা বাধা প্রদান করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় ছাত্রদল কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয় এবং কার্যালয়ে থাকা ছবিগুলো ফেলা-পড়া হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রূপগঞ্জ থানার ভুলতা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আনোয়ার হোসেন জানান, সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া মামলাসহ পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

About the author

SOFT PRO IT