সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সি‌দ্ধিরগ‌ঞ্জে চাঁদা না দেয়ায় ব্যবসায়ী‌কে মারধ‌রের অ‌ভি‌যোগ

সি‌দ্ধিরগ‌ঞ্জে চাঁদা না দেয়ায় ব্যবসায়ী‌কে মারধ‌রের অ‌ভি‌যোগ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ৪০ হাজার টাকা চাঁদা না পেয়ে সজিব (৩৫) নামে এক ব্যবসায়ীকে মা‌ধে‌রের অ‌ভি‌যোগ উ‌ঠে‌ছে। এ ঘটনায় মহসিন ভূঁইয়া এবং তার বাহিনীর প্রধান সন্ত্রাসী বুলবুল ও মুক্তারের নামে সিদ্বিরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্ত‌ভোগী স‌জিব। গত ১৬ ফেব্রুয়ারি (রবিবার) দুপুর ১২ টায় চৌধুরী বাড়ি ব্যবসায়ী এসোসিয়শনের সভাপতি মহাসিন ভূঁইয়া টর্চার সেলে এ ঘটনাটি ঘটে। মারধরের শিকার সজিব সৈয়দপাড়া এলাকার ফজলুর রহমানের ছেলে।

এদিকে মহাসিন ভূঁইয়া বাহিনীর সদস্য রুবেল জানায়, বিচারে বসেছিলেন মহাসিন ভাই। এ সময় কথা কাটাকাটি হয় বুলবুল ও সজিবের মধ্যে। কোন মারামারি ঘটনা ঘটেনি।

আহত সজিব জানায়, দুই পার্টনারের মধ্যে টাকা লেনদেন ছিলো। এদিকে তাদের মধ্যে বিচার হয়েছে। এর মধ্যে অপর পার্টনার বুলবুলের সাথে যোগাযোগ করে। তারপর থেকেই বুবুল আমার কাছে ৪০ হাজার টাকা দাবী করে বলে ওই ছেলে আর আসবেনা। আমরা তাকে বাগিয়ে দিয়েছি তুমি ৪০ হাজার টাকা দিবে। আমি না দিতে চাইলে বুলবুল, মুক্তার মারধর করে। আর মহাসিন ভুঁইয়া আরো বলে, আমার ছেলেদের ৪০ হাজার টাকা দিবি। টাকা না দিলে এলাকা ছাড়ার হুমকি দেয়। এ ঘটনায় থানায় অভিযোগ করেছি।

এলাকাবাসী জানায়, মহাসিন ভূঁইয়া একটি বাহিনী করেছে বুলবুলের নেতৃত্বে। এ বাহিনীর কাজ হচ্ছে ফিটিং দেওয়া। মানুষকে ভয়বৃত্তি দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়া। তাছাড়া বুলবুল ছায়ায় থেকে সৈয়দপাড়া, শান্তিনগর, তাঁতখানা, চৌধুরীবাড়ি এলাকায় বকাটে কিশোর গ্যাং গ্রুপ তৈরি করে ওই সব এলাকায় রাজত্ব কায়েম করছে বুলবুল।

তারা আরো বলেন, বুলবুল বাহিনী এলাকায় এমন কোন অপকর্ম নেই করছেনা। এই বুলবুল আওয়ামীলীগে অনুপ্রবেশকারী। বিগত দিনে বিএনপির অঙ্গ-সংগঠন যুবদল করেছে। বিএনপির নেতা বিমান এর সাথে মিছিল মিটিং করেছে। এখন আওয়ামীলীগের নেতাদের সুকৌশলে মন জয় করে মহানগর স্বেচ্ছাসেবকলীগের পদধারি নেতা হয়েছে । সে মহাসিন বাহিনীর প্রধান ব্যক্তি। এই বাহীনির হাত থেকে রক্ষার জন্য জেলা পুলিশ সুপার ও র‌্যাব ১১ এর হস্তক্ষেপ কামনা করছে এলাকাবাসী।

About the author

SOFT PRO IT