আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

সড়ক দুর্ঘটনা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় তানহা নামের এক শিশু নিহত হয়েছেন। বৃহম্পতিবার বিকেলে উপজেলার জাঙ্গালিয়া রামপুরপাড়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার বাগানগরের মিজানুর রহমানের মেয়ে। তিনি নানার বাড়িতে বেড়াতে এসেছিলেন।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আমীর হোসেন বলেন, শিশু তানহা সড়ক পারাপারের সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা ধাক্কা দেয়। এতে তার মাথা থেঁতলে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ডা. আরিফুল হক মৃত ঘোষণা করেন।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

26 December 2019

আড়াইহাজারে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

www.narayanganjbarta24.com