আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার প্রতিনিধি ) : আড়াইহাজারে পানিতে ডুবে এক শিশু ডুবে মারা গেছে। রোববার(২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গোপালদী ব্যাপারীপাড়ার একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সাকিব ওই এলাকার বাদল মিয়ার ছেলে।

বাবা বাদল জানান, দুপুরে বাড়ির পাশে একটি খালে গোসল করতে নেমে আর উঠে আসেনি সাকিব। পরে দুপুর ১ টায় তার মরদেহ উদ্ধার করে এলাকাবাসী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. আরিফ হসেন ভূইয়া জানান, শিশুটিকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই সে মারা গেছে।

Share this news as a Photo Card

About the author

SOFT PRO IT

22 September 2019

আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু

www.narayanganjbarta24.com