বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ইভটিজিং হলে কোন ক্রমেই বরদাস্ত করা হবে না : এম এ রশিদ

ইভটিজিং হলে কোন ক্রমেই বরদাস্ত করা হবে না : এম এ রশিদ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদ দাতা ) : বন্দর উপজেলাধীন ধামগড় ইউনিয়নের দশদোনা-হালুয়াপাড়ায় নারায়ণগঞ্জ-৫ (সদর ও বন্দর) আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একেএম সেলিম ওসমানের ব্যক্তিগত অর্থায়নে প্রতিষ্ঠিত শেখ জামাল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট শনিবার সকালে শেখ জামাল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশের আয়োজন করা হয়।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি ও ধামগড় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মাসুম আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম এ রশিদ।

তিনি বলেন, কোন ছাত্রীকে ইভটিজিং করা হলে কোন ক্রমেই বরদাস্ত করা হবে না। যারা এ ঘৃণ্য কাজে জড়িত তারা সাবধান হয়ে যাও।

তিনি আরো বলেন, সন্তানদের সাথে বন্ধুর মত আচরণ করলে আপনার সন্তান কোন দিনও সন্ত্রাসী হবে না। শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবকবৃন্দ এই তিনের সমন্বয়ে স্কুল পরিচালিত হয় এবং লেখাপড়ার মান উন্নত হয়। অভিভাবকরা আরও সচেতন হোন, আপনার সন্তান ঠিকভাবে লেখাপড়া করছে কিনা তদারকি করুন। আপনার সন্তান শিক্ষিত না হলে তার পরবর্তী প্রজন্মও অশিক্ষিত থেকে যাবে। আপনারা দায়িত্ব নিয়ে লেখাপড়ার তাগিদ দিন, শিক্ষক ও ম্যানেজিং কমিটির কোন গাফিলতি থাকলে তা আমরা খতিয়ে দেখবো।

অনুষ্ঠানের সভাপতির বক্তৃতায় মাসুম আহম্মেদ চেয়ারম্যান বলেন, স্কুলের শিক্ষার মান উন্নয়নে আমরা উপজেলা চেয়ারম্যান এম এ রশিদের সহায়তা চাই এবং তার যে কোন নির্দেশনা বাস্তবায়নে আমরা বদ্ধ পরিকর। অভিভাবকবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন সহ সন্তানদের লেখাপড়ার খোজ খবর রাখতে সকলকে আহবান জানান চেয়ারম্যান মাসুম আহম্মেদ।

স্কুলের প্রধান শিক্ষিকা খন্দকার শামীমা আক্তার মুন্নীর আয়োজনে ও অত্র ইউপির ৩নং ওয়ার্ড মেম্বার আবু সাঈদের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে ২৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন আনু, স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য ও বন্দর উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সোনা মিয়া, ২নং ওয়ার্ড মেম্বার ফয়েজুর রহমান মোল্লা, আব্দুস সামাদ, সাবেক মেম্বার জামাল উদ্দিন ও মোস্তফা কামাল, ডা. মোস্তফা, হালুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কামরুজ্জামান, ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি পদ প্রত্যাশি নজরুল ইসলাম বাদশা, যুবলীগ নেতা মোশাররফ মোল্লা, বিল্লাল, রাসেল, গোলজার, আনোয়ার, স্থানীয় আব্দুল কুদ্দুছ, ডাঃ সোহেল, যুবসংহতি নেতা আতাউর রহমান, ছাত্রলীগ নেতা শামীম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও কয়েক শত অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা স্বতস্ফূর্তভাবে উক্ত অভিভাবক সমাবেশে উপস্থিত ছিলেন।

About the author

SOFT PRO IT