বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দরে ৮ বছরের শিশুকে বলাৎকার, লম্পট আটক

বলাৎকার
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে মোবাাইলে ভিডিও গেইমস দেখার প্রলোভন দেখিয়ে ৮ বছরের এক শিশুকে বলাৎকার করেছে লম্পট হযরত আলী (৪৪)। বৃহস্পতিবার (২০ জুন) সন্ধ্যায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের সালেহনগরস্থ বাদল মিয়ার ভাড়াটিয়া ঘরে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় উত্তেজিত জনতা লম্পট হযরত আলীকে আটক করে গনপিটুনী দিয়ে ওই রাতে বন্দর থানা পুলিশে সোর্পদ করেছে। এ ব্যাপারে শিশুটির মা মনি বেগম বাদী হয়ে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। যার মামলা নং-৩০(৬)১৯। পুলিশ শিশুটি উদ্ধার করে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেছে।

জানা গেছে, বন্দর থানার সালেহনগরস্থ জনৈক বাদল মিয়ার বাড়ী ভাড়াটিয়া মৃত আব্দুল আজিজ মিয়ার মেয়ে মনি বেগম বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় তার অবুঝ শিশু সন্তানকে বাসায় রেখে সদাই কিনতে দোকানে আসে। ওই সুযোগে একই বাড়ী ভাড়াটিয়া মৃত দুদু মিয়ার লম্পট ছেলে হযরত আলী শিশুটিকে মোবাইলে ভিডিও গেইমস দেখার প্রলোভন দেখিয়ে তার ঘরে নিয়ে যায়। পরে শিশুটির ইচ্ছার বিরুদ্ধো জোর পূর্বক বলাৎকার করে।

শিশুটির চিৎকার শুনে তার মা মনি বেগম ও স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় লম্পট হযরত আলী দরজা খুলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ওই সময় স্থানীয় জনতা লম্পটকে আটক করে গনপিটুনী দিয়ে ওই রাতে বন্দর থানা পুলিশে সোর্পদ করে। পুলিশ শিশুটিকে উদ্ধার করে ডাক্তারী পরিক্ষার জন্য শুক্রবার (২১ জুন) সকালে সংশ্লিষ্ট হাসপাতালে প্রেরণ করেছে। এবং লম্পট হযরত আলীকে একই দিনে দুপুরে উক্ত মামলায় আদালতে প্রেরণ করেছে।

About the author

SOFT PRO IT