ধর্ম নারায়ণগঞ্জ ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ জামাত অনুষ্ঠিত

সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় একদিন আগেই ঈদ জামাত অনুষ্ঠিত
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : সৌদি আরবের সঙ্গে মিলিয়ে ফতুল্লার লামাপাড়া এলাকায় পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এ বছরও সৌদি আরবের সঙ্গে মিল রেখে মঙ্গলবার (৪ জুন) সকাল ১০টায় ফতুল্লার লামাপাড়াস্থ হযরত শাহ্ সুফী মমতাজিয়া এতিমখানা ও হেফজখানা মাদরাসায় জাহাগিরিয়া তরিকার অনুসারীরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে। ঈদ জামাতে ইমামতি করেন হযরত শাহ্ সুফী মমতাজিয়া মাদরাসার মুফতি মাওলানা আনোয়ার হোসেন শুভ।

এদিকে প্রতিবারের মতো এবারও এ ঈদ জামাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী, ঢাকার কেরানীগঞ্জ, পুরাতন ঢাকা, ডেমরা, সাভার এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ, বন্দর ও সোনারগাঁ উপজেলা থেকে মুসল্লিরা অংশ নেয়। তারা সারা দেশের একদিন আগে ঈদ উৎসব পালন করেন।

About the author

SOFT PRO IT