জাতীয় শিক্ষা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

কাল না.গঞ্জ সহ সারা দেশে বই বিতরণ উৎসব

কাল না.গঞ্জ সহ সারা দেশে বই বিতরণ উৎসব
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : আগামীকাল ১ জানুয়ারি নারায়ণগঞ্জ সহ সারা দেশে পালিত হবে বই উৎসব। প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি পর্যন্ত স্কুল, মাদ্রাসা ও ভোকেশনালে মোট ৩৫ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৮৮২টি নতুন বই বিনামূল্যে বিতরণ করা হবে। তবে, মাধ্যমিক ও তদূর্ধব শ্রেণির বই উৎসব ও প্রাথমিকের বই উৎসব আলাদা ভেন্যুতে হবে। রাজধানীর আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ মাঠে মাধ্যমিকের বই উৎসবের উদ্বোধন করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে প্রাথমিকের বই উৎসব ২০১৯ উদযাপন করা হবে। বই উৎসবের উদ্বোধন করবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।

বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর)) এই সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়। উৎসবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীদের সকাল ৯টায় উপস্থিত হবার নির্দেশ দেওয়া হয়েছে।

সারা দেশে একই সাথে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বই উৎসব চলবে। এই বই উৎসবের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

About the author

SOFT PRO IT