ফতুল্লা র্অথনীতি সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আয়কর মেলার সমাপনী দিনে ৩ কোটি টাকা রাজস্ব আদায়

আয়কর মেলার সমাপনী দিনে ৩ কোটি টাকা রাজস্ব আদায়
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) :  নারায়ণগঞ্জের ফতুল্লায় চার দিন ব্যাপী আয়কর মেলায় ৩ কোটি ৬ লাখ টাকারও অধিক রাজস্ব আদায় হয়েছে। ১৬ নভেম্বর শুক্রবার বিকালে শহরের সস্তাপুর আমন্ত্রণ কমিউনিটি সেন্টারে আয়োজিত আয়কর মেলার সমাপনী অনুষ্ঠানে কর কমিশনার রনজীত কুমার সাহা এ তথ্য জানান।

কর কমিশনার রনজীত কুমার সাহা বলেন, চার দিনব্যাপী এ মেলায় ৬ হাজার ১৮৭টি রিটার্নের বিপরীতে ৩ কোটি ৬ লাখ ৩৯ হাজার ৭৯৫ টাকার রাজস্ব আদায় হয়েছে। ১১ হাজার ১৭৯ জন দর্শনার্থীকে আয়কর-বিষয়ক পরামর্শ প্রদান করা হয়েছে। ২৫৮ জন করদাতা ই-টিন রেজিস্ট্রেশন করেছেন এবং ২৬ জন করদাতা অনলাইনে রিটার্ন দাখিলের জন্য ইউজার আইডি ও পাসওয়ার্ড গ্রহণ করেছেন।

মেলার শেষ দিন শুক্রবার ছুটি থাকায় সরকারি ও বেসরকারি চাকরিজীবী ও ব্যবসায়ীরা রিটার্ন দাখিলের জন্য ভিড় জমান স্টলগুলোতে। করদাতারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রিটার্ন জমা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন। এছাড়া সমাপনী দিনে মেলায় কুইজ বিজীয় শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, সম্মাননা স্মারক, বই ও উপহার সামগ্রী তুলে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ কর অঞ্চলের কমিশনার রনজীত কুমার সাহা, অতিরিক্ত কর কমিশনার মো. আব্দুস সবুর, উপকর কমিশনার মো. সফিকুর রহমান, উপকর কমিশনার নাজমুল হোসেনসহ প্রমুখ।

About the author

SOFT PRO IT