আড়াইহাজার সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

আড়াইহাজারে শিশু ধর্ষকের যাবজ্জীবন

আড়াইহাজারে শিশু ধর্ষকের যাবজ্জীবন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( আড়াইহাজার সংবাদদাতা ) : আড়াইহাজারে শিশু ধর্ষণ মামলার রায়ে সুমন মিয়া (৩০) নামে এক ধর্ষককে ৫০ হাজার টাকা অর্থদন্ড ও যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। সোমবার (২৯ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাব্যুনালের বিচারক মোহাম্মদ শাহীন উদ্দিন দন্ডিত আসামীর উপস্থিতিতে এ রায় ঘোষনা করেছেন। ধর্ষক সুমন আড়াইহাজার উপজেলার সিংগারপুর গ্রামের রুস্তম আলীর ছেলে।

এর সত্যতা নিশ্চিত করে আদালতের স্পেশাল পিপি রকিব উদ্দিন জানান, ২০১২ সালের ৬ জুন সমুন মিয়া পার্শ্ববর্তী বাড়ির এক রিকশা চালকের ৬ বছরের শিশু কন্যাকে ধর্ষণ করে। এঘটনায় আড়াইহাজার থানায় ধর্ষিতার বাবা বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালত সাক্ষ্য প্রমানের ভিত্তিতে রায় ঘোষনা করেছেন। বাদী ন্যায় বিচার পেয়েছেন বলে সন্তেুাষ প্রকাশ করেন।

About the author

SOFT PRO IT