সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ সিদ্ধিরগঞ্জ

সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা

সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে খুন করে স্বামীর আত্মহত্যা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : স্ত্রীকে খুন করে আত্মহননের চেষ্টাকারী স্বামীর মৃত্যু ঘটেছে। এর পূর্বে স্ত্রী মীম আক্তারকে(২২) খুন করে আত্মহত্যার ছেষ্টা করেন তিনি। আহত অবস্থায় তাকে আটক করে পুলিশী হেফাজতে ঢাকা মেডিকেল কলেজে চিকিৎার জন্যে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তিনি মৃত্যুবরণ করেন।নিহত মীম আক্তার সুনামগঞ্জের হলুদিয়াকান্দা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।

নিহত মীম আক্তারের বড় ভাই জাহাঙ্গীর আলম জানান, ৩ বছর পূর্বে দুইজন প্রেম করে বিয়ে করে। বিয়ের পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকায় বসবাস শুরু করে। পরে ২/৩ দিন পূর্বে শিমরাইল উত্তরপাড়া ওয়াসিম মিয়ার ভাড়া বাড়িতে উঠে। বিয়ের পর থেকেই তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো।

এ বিষয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দিন। তিনি জানান, পারিবারিক কলহের জের ধরে রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত কোন এক সময়ে মীমকে ঘরের ভেতরে শ্বাসরোধ করে হত্যা করে রেজাউল। স্ত্রীকে হত্যার পর রেজাউল তার পিতাকে ফোন করে হত্যার কথা স্বীকার করে পালিয়ে যেতে বলে। এরপর সে নিজেও বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। পরে রেজাউলের পিতা মোঃ জামাল উদ্দিন ঘটনাস্থলে এসে ছেলের বউয়ের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে রেজাউলকে আটক করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিহত মীমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

About the author

SOFT PRO IT