ফতুল্লা সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

রাজু হত্যাকান্ডে অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে মামলা

রাজু হত্যাকান্ডের ঘটনায় অজ্ঞাতনামা ১৫ জনের বিরুদ্ধে মামলা
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : ফতুল্লার জামতলায় মোহাম্মদ আলী রাজুর পুলিশ হেফাজতে নিহতের ঘটনায় অবশেষে রাজুর মা মমতাজ বেগম বাদী হয়ে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টায় ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেছে (মামলা নং-৭)।  মামলায় অজ্ঞাতনামা ১৪/১৫জনকে আসামী করা হয়েছে।

মামলায় উল্লেখ, মোহাম্মদ আলী রাজু তার পরিবার পরিজন নিয়ে জামতলার ধোপাপট্রি এলাকার দয়ালের বাড়িতে ভাড়া থাতকতো। রাজু কাজ করতো মাসদাইর কবরস্থান একটি ওয়ার্কসপে। গত ৭ ফেব্রুয়ারী রাত  সাড়ে ১১টার দিকে রাজু মাসাদাইর থেকে  জামতলায় বাসায় ফিরছিল। পরে লোকমারফত রাজুর মা মমতাজ বেগম ও স্ত্রী প্রিয়াংকা জানতে পারে যে, জামতলাস্থ হেনা টাওয়ারের সামনে রাজু ও তার বন্ধু রিপনকে কিছু লোক মারপিট করছে। ঘটনা শুনে রাজুর মা ও স্ত্রী  প্রিয়াঙ্কা হেনা টাওয়ারের সামনে যায়।  তারা ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় রাজু ও রিপনকে অজ্ঞাতনামা ১৪/১৫জন লোক মারপিট করছে।

পরে উপস্থিত  লোকজন রাজুর মাকে জানায়, রাজু ও রিপনের কাছে ইয়াবা পাওয়া গেছে। পরে রাজুর মা উপস্থিত লোকদের তার ছেলে ও রিপনকে পুলিশে কাছে দিয়ে দেয়ার অনুরোধ করে। এরপর ফতুল্লা মডেল থানা পুলিশ আহত রাজু ও রিপনকে খানপুর হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করায়। গত ৮ ফেব্রুয়ারী পুলিশ রাজু ও রিপনকে আদালতে পাঠিয়ে দেয়। ১০ ফেব্রুয়ারী সকালে রাজু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করে।

এ  ব্যাপারে ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টার(অপারেশন) মুজিবুর রহমান বলেন, নিহত রাজুর মা বাদী হয়ে অজ্ঞাতনা ১৪/১৫জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। তদন্ত করে  দোষীদের  দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। আসামী যতোই প্রভাবশালী হউকনা কেনো তাকে আইনের আওতায় আনা হবে।

About the author

SOFT PRO IT