নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

সংবাদচর্চা সম্পাদকের মায়ের মৃত্যুবার্ষিকীতে দোয়া কামনা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিনিধি ) : সংবাদচর্চা সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ নেয়ামত উল্লাহর মা ফিরোজা বেগমের ৭ম মৃত্যুবার্ষিকী আজ। ২০১০ সালের ২৭ অক্টোবর ৭৬ বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও ৭ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। ফিরোজা বেগম প্রয়াত আলিম উল্লাহ সাহেবের স্ত্রী।

এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ফতুল্লার কাশীপুরে মরহুমার নিজ বাড়িতে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। এছাড়াও স্থানীয় মসজিদে দোয়ার ব্যবস্থা করা হয়েছে। গর্ভধারিনী মায়ের বেহেশত নসিব কামনায় সকলের কাছে দোয়া চেয়েছে তাঁর সন্তান মোহাম্মদ নেয়ামত উল্লাহ।

About the author

SOFT PRO IT