নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়নগঞ্জের রূপগঞ্জে অতিরিক্ত লোড ব্যবহার ও বকেয়ার দায়ে চার শিল্প প্রতিষ্ঠানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ১০ ফেব্রুয়ারী বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার লোকমান হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তিতাস গ্যাস কোম্পানীর সোনারগাঁ জোনর উপ-মহাব্যবস্থাপক খন্দকার আব্দুস সবুর জানান, অবৈধভাবে অতিরিক্ত লোড ব্যবহার করার দায়ে রূপসী এলাকার এমবিয়েট ষ্টিল, ভুলতা ইউনিয়নের আউখাব এলাকার হাইটেক রি-রোলিং, তারব পৌরসভার যাত্রামুড়া এলাকার হিমালয় পেপার এন্ড বোর্ড মিলস ও আউখাব এলাকার হারভেষ্ট রিচ গার্মেন্টস এর প্রায় ৯ কোটি টাকা বকেয়ার দায়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে ঐ ৪ শিল্প প্রতিষ্ঠিানের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সোনারগাঁ জোনের ব্যবস্থাপক প্রকৌশলী আতিকুল হক সিদ্দিক, সাহিদুর রহমান ও মাসুদ আহমেদ,সহ-প্রকৌশলী আসাদুজ্জমান আজাদ, ওসমান, ইসমাইল ও আজিজুল হক।




684642 36165Hi my friend! I want to say that this post is incredible, good written and consist of approximately all significant infos. Id like to see much more posts like this . 38673
748696 950775Wow, great weblog layout! How long have you been blogging for? you make blogging appear straightforward. The overall look of your internet web site is fantastic, let alone the content! 931846
515861 716857quite good put up, i certainly really like this internet web site, carry on it 848747