নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বন্দরের মদনপুর বাসস্ট্যান্ডে সরকারী জায়গা দখল করে গড়ে উঠা হোটেল রেস্তোরাগুলোতে দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে খাদ্য দ্রব্য। কোন কিছুর তোয়াক্কা না করে গ্রাহকের কাছে পরিবেশন করা হচ্ছে এসব পঁচাবাসী ও নি¤œমানের খাবার।
এলাকাবাসী জানান, রেলওয়ের জায়গা দখল করে খালের উপর মাচা দিয়ে অবৈধভাবে গড়ে উঠেছে প্রায় ৭/৮টি হোটেল। এদের মধ্যে আহসানের মালিকানাধীন ভান্ডারী হোটেল, তাপসের মালিকানাধীন রেস্তোরাসহ কয়েকটি সাইনবোর্ড বিহীন রেস্তোরা দিনের পর দিন নোংরা পরিবেশে খাদ্য তৈরি ও বিক্রি করছে । এগুলো খেয়ে মানুষ আক্রান্ত হচ্ছে পেটের পীড়াসহ নানা রোগে। স্থানীয় প্রভাবশালী ব্যাক্তিরা এ সব হোটেলের মালিক বলে এলাকাবাসী জানান। ১৯ জুলাই মঙ্গলবার মদনপুর মোড়ের হোটেলগুলোতে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হোসনেয়ারা বিনা নির্বাহী ম্যাজিষ্ট্রেট হিসেবে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও পরিবেশনের অপরাধে ভান্ডারী হোটেলসহ তিনটি রেস্তোরাকে ৩০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।




215576 711614Wow! This could be one specific with the most useful blogs Weve ever arrive across on this topic. Basically Superb. Im also an expert in this subject therefore I can realize your effort. 135042