বন্দর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

বন্দ‌রে স্বামী’র হা‌তে স্ত্রী খুন

বন্দ‌রে স্বামী'র হা‌তে স্ত্রী খুন
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের বন্দরে মাদক সেবনে বাধা ও টাকা না দেয়ায় স্বামী মাসুম হোসেনের হা‌তে নির্মমভা‌বে খুন হ‌য়ে‌ছে কাজলী আক্তার নামে এক গৃহবধূ।

সোমবার সকালে উপজেলার উলাক এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার মৃত কামাল হোসেনের মেয়ে। নিহতের মেয়ে ও স্বজনরা জানায়, মেয়ের সুখের কথা চিন্তা করে শ্বশুর তাদের একটি বাড়ি করে দেয়। প্রথমে সংসার সুখের হলেও পরে মাসুম মাদক সেবনে জড়িয়ে বেকার হয়ে পড়ে। সে থেকেই মাদক সেবনের টাকা না দিলে প্রায় তাদের মধ্যে ঝগড়া হতো।

এ নিয়ে পারিবারিক বিচার সালিসিও হতো প্রায়। আজ সকালে টাকা চাইলে না দেয়ায় দু’জনের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে ঘরে থাকা বটি ও কেচি দিয়ে কাজলীকে কুপিয়ে হত্যা করে। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে মরদেহ মাটি পড়ে থাকতে দেখে। পরে মাসুমকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোর্পদ করে এলাকাবাসী।

বন্দর থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। হত্যার ঘটনায় স্বামীকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মাদক সেবনে বাধা দেয়ায় এ হত্যাকান্ড ঘটেছে। তবে তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

About the author

SOFT PRO IT