নারায়ণগঞ্জ সদর সংগঠন সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

ভাষা সৈনিক গোলাম রব্বানী খানের জম্মবার্ষিকী উপলক্ষে ইফতার বিতরণ

ভাষা সৈনিক গোলাম রব্বানী খানের জম্মবার্ষিকী উপলক্ষে ইফতার বিতরণ
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, প্রথম নির্বাাচিত সহ সভাপতি ও নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের প্রতিষ্ঠাতা এবং ভাষা সৈনিক মরহুম গোলাম রব্বানী খানের ৯৩তম জন্মবার্ষিকী উপলক্ষে অসহায় দু:স্থ মানুষদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। ২২শে রমজান, ১৪ এপ্রিল শুক্রবার অরাজনৈতিক সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এভার গ্রীন নারায়ণগঞ্জ ও ইয়ূথ ক্লাব অব নারায়ণগঞ্জ এর আয়োজনে সহস্রাধিক রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

প্রয়াত ভাষা সৈনিক গোলাম রব্বানী খানের প্রতি বিনম্র শ্রদ্ধা ও মরহুমের রূহের মাগফিরাত কামনায় ওই দিন বাদ আসর থেকে মাগরিব পর্যন্ত মাসদাইর কেন্দ্রীয় কবরস্থান মসজিদ, চাষাঢ়া, গলাচিপা এবং ২নং রেল গেইট এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে অসহায় দু:স্থ মানুষ, রিকশা চালক, পথ শিশুদের মাঝে এই ইফতার বিতরণ কর্মসূচী পালন করেছেন।

About the author

SOFT PRO IT