নারায়ণগঞ্জ সদর সদ্যপ্রাপ্ত সর্বশেষ সংবাদ

স্বেচ্ছাসেবক লীগ সাবেক নেতা জয়ের বন্ধু মহলের উদ্যোগে প্রয়াতদের জন্য দোয়া

স্বেচ্ছাসেবক লীগ সাবেক নেতা জয়ের বন্ধু মহলের উদ্যোগে প্রয়াতদের জন্য দোয়া
Written by SOFT PRO IT

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম জয়ের চাষাড়া বন্ধু মহলের উদ্যোগে প্রয়াত ভাষা সৈনিক ও রাজনীতিবীদদের জন্য দোয়া করা হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) বিকালে চানমারী জামে মসজিদে এ বিশেষ দোয়ার আয়োজন করা হয়। এছাড়াও এতিমদের সাথে নিয়ে ইফতার অনুষ্ঠিত হয়।

জানা গেছে, প্রয়াত ভাষা সৈনিক, বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক জাতীয় কমিটির অন্যতম  সদস্য ও নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মফিজুল ইসলাম ও সাংসদ এ.কে.এম শামীম ওসমান এর ঘনিষ্ঠ সহচর শহর আওয়ামীলীগ এর সাবেক সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মরহুম গোলাম সারোয়ার সহ ওসমান পরিবারের প্রত্যেকটি সদস্য যারা গত হয়ে গেছেন তাদরে জন্যই এ আয়োজন করা হয়। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ওসমান পরিবারের প্রত্যেকের সুস্বাস্থ্য কামনায় বিশেষ দোয়া করা হয়েছে।

About the author

SOFT PRO IT