নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা-সিলেট হাইওয়ের পুরিন্দা এলাকায় শুক্রবার এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটিলিয়ন (র্যাব)-১১ এর টহলরত পিকআপ ভ্যানের সঙ্গে মালবাহি একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় র্যাবের দুই সদস্য সার্জেন্ট মনসুর ও কনস্টেবল সোহেল রানার মৃত্যুর ঘটনায় আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। (ঢাকা-ড ১৮০২)নাম্বারের পিকআপ ভ্যানের চালককে আসামি করে মামলাটি দায়ের করেন (জিওসি) (ডিএডি)৭৩৩৯ দৈয়দ ফারুকুর ইসলাম (বিজিবি)। আড়াইহাজার থানার ওসি মো: সাখাওয়াত হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রসঙ্গত, আড়াইহাজারের পুরিন্দা এলাকায় একটি মালবাহি পিকআপ ভ্যানের সঙ্গে র্যাবের টহলরত একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে র্যাবের সার্জেন্ট মনসুর ও চালক কনস্টেবল সোহেল রানা নিহত হন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৬ জন। আহতরা হলেন সিপাহী আজহার, এসআই ময়নুল, ডিএডি আবদুল খাঁন বাদল, এএসআই মাহফুজ, এএসআই নিজাম, নায়েক জয়নাল। আহতদের উদ্ধার করে প্রথমে রুপগঞ্জ এলাকায় অবস্থিত বেসরকারি হাসপাতাল আল-রাফী হাসপাতালে ও মেমরী হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাদের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়।




674670 601638Excellent weblog here! Also your web site loads up quick! What host are you employing? Can I get your affiliate link to your host? I wish my website loaded up as speedily as yours lol 399457
503088 655366Amazing post will likely be posting this on my blog today maintain up the excellent function. 910369
629726 299497Hello Guru, what entice you to post an post. This post was incredibly fascinating, particularly since I was looking for thoughts on this subject last Thursday. 713332