নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সোনারগাঁও প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বৈদ্দ্যের বাজার এন.এ.এম পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সোনারগাঁ এর সেরা অধ্যক্ষ ক্যাটাগরিতে সোনারগাঁ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপুকে শ্রেষ্ঠ অধ্যক্ষ ঘোষনা করা হয়। এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের মাননীয় সাংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা সোনারগাঁ উপজেলা প্রশাসন কর্তৃক ঘোষিত শ্রেষ্ঠ অধ্যক্ষ আশরাফুজ্জামান অপুর হাতে শ্রেষ্ঠ অধ্যক্ষের ক্রেষ্টটি তুলে দেন। শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে খন্দকার দিল আফরোজার নাম ঘোষনা করা হয়। এছাড়াও শ্রেষ্ঠ রোভার স্কাউট হিসেবে সোনারগাঁও ডিগ্রী কলেজের নাম ঘোষনা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার, উপজেলা শিক্ষা অফিসার আ.ফ.ম জাহিদ ইকবাল, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তালেব, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তফা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, ছাত্র-ছাত্রীসহ প্রমুখ। সবশেষে বৈদ্দ্যের বাজার এন.এ.এম পাইলট উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।




792438 604597Hmm is anyone else encountering difficulties with the pictures on this weblog loading? Im trying to figure out if its a difficulty on my end or if its the blog. Any responses would be greatly appreciated. 697600
963196 88567I adore reading and I conceive this site got some genuinely utilitarian stuff on it! . 54117
388621 363531Go to our site for information about securities based lending and more. There is info about stock and equity loans as well as application forms. 394214