সোনারগাঁয়ে এমপি খোকার উদ্যোগে নাগিনা জোহার রুহের মাগফেরাতে দোয়া অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহা সচিব ও নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন  খোকার উদ্যোগে ভাষা সৈনিক ও মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত এ.কে.এম সামসুজোহার স্ত্রী, প্রয়াত সাবেক সংসদ সদস্য এ.কে.এম আলহাজ্ব নাসিম ওসমান, সংসদ সদস্য এ.কে.এম সেলিম ওসমান ও সংসদ সদস্য এ.কে.এম শামীম ওসমানের মাতা ভাষা সৈনিক মরহুম নাগিনা জোহার কুলখানি উপলক্ষ্যে দোয়া পাঠ ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া-মাহফিলে প্রধান অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ-৫ (বন্দর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ.কে.এম সেলিম ওসমান। এতে, নারায়ণগঞ্জ-৩ সোনারগাঁও আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব এড. সামসুল ইসলাম ভূঁইয়া, ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ্ব মাহফুজুর রহমান কালাম, সাংগঠনিক সম্পাদক সুলতান আহম্মেদ মোল্যা বাদশা , উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম রুপন, উপজেলা নারী ভাইস-চেয়ারম্যান নাছিমা আক্তার, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. আনিছুর রহমান দিপু, সোনারগাঁও মহিলা সংস্থার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, উপজেলা জাতীয় পার্টি সভাপতি আলী হোসেন, সম্পাদক মো. সুলতান খান, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আবু নাঈম ইকবাল, উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান রাসেদ, সম্পাদক রাসেল আহম্মেদ, সনমান্দী ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন সাবু, মোগড়াপাড়া ইউপি চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, বারদী ইউপি চেয়ারম্যান জহিরুল হক, জামপুর ইউপি চেয়ারম্যান শাহ মোহাম্মদ হানিফ, নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা দেওয়ান উদ্দিন চুন্নু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট উপজেলা শাখার সম্পাদক মোস্তাপিফজুর রহমান মাসুম, জামপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী যুবলীগ নেতা হামিম শিকদার শিপলু, বৈদ্যের বাজার ইউপি চেয়ারম্যান প্রার্থী ডা. আব্দুর রউফ, সাদিপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী শেখ রুহুল আমিন, উপজেলা ছাত্রলীগ সাবেক সভাপতি রাসেল মাহমুদসহ মহাজোটের নেতৃবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন এলাকার হাজার হাজার গন্যমান্য ব্যক্তিবর্গ ।

add-content

4 thoughts on “সোনারগাঁয়ে এমপি খোকার উদ্যোগে নাগিনা জোহার রুহের মাগফেরাতে দোয়া অনুষ্ঠিত

  1. 126537 324539Also, weblog often and with interesting material to keep individuals interested in coming back and checking for updates. 977225

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত