সোনারগাঁয়ের সাবেক এমপি বাহাউল হকের স্ত্রীর মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ র্বাতা ২৪ : সোনারগাঁয়ের সনমান্দি ইউনিয়নের মাঝেরচর উত্তরপাড়া জামে মসজিদে মঙ্গলবার ২৭ এপ্রিল দুপুরে সাবেক চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য আবু নূর মোহাম্মদ বাহাউল হকের স্ত্রী মরহুমা বেগম শরীফা হকের আত্মার মাগফিরাত কামনায় দিনব্যাপী কোরআন তিলওয়াত, বাদ যোহর দুরুদ শরীফ পাঠ ও বিশেষ মুনাযাত করা হয়। সাদিপুর ইউপি নির্বাচনে ৯নং ওয়ার্ড এর মেম্বার পদপ্রার্থী ও কাজহরদী গ্রামের বাসিন্দা শাহ মোঃ আবুল কালামের বাবা মোঃ শামসুল হক প্রধান ও সনমান্দি ইউনিয়নের মাঝেরচর গ্রামের মোঃ শাহাবুদ্দিন খাঁনের উদ্যোগে এ দোয়া অনুষ্ঠিত হয়েছে বলে বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে। উক্ত দোয়ায় স্থানীয় ও আশপাশ এলাকার ওলামায়ে কেরামগণ, গণমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের মুসল্লিরা অংশ নেন। দোয়ায় বাহাউল হকের সহধর্মীনি শরীফা হক ও সমস্ত মুসলিম উম্মাহর কল্যাণে মুনাজাত পরিচালনা করা হয় ও দোয়া শেষে উপস্থিতদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। উল্লেখ্য অতি সম্প্রতি শরীফা হক রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এবং সোনারগাঁও পৌরসভার গোয়ালদী এলাকায় জানাযা শেষে তাদের পারিবারিক কবরস্থানে মরহুমাকে সমাহিত করা হয়েছে বলে জানা যায়।

add-content

3 thoughts on “সোনারগাঁয়ের সাবেক এমপি বাহাউল হকের স্ত্রীর মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

  1. 472321 852087Depending on yourself to make the decisions can truly be upsetting and frustrating. It takes years to build confidence. Frankly it takes more than just happening to happen. 357161

  2. 135854 827785Extremely efficiently written story. It is going to be beneficial to anybody who employess it, including me. Maintain up the very good function – canr wait to read far more posts. 530454

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত