সোনারগাঁওয়ে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে জখম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সোনারগাঁও প্রতিনিধি) : নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার শাহাপুর এলাকায় গত সোমবার রাতে স্ত্রী মানসুরা (২২)কে তার স্বামী আঃ আইয়াল কুপিয়ে পিটিয়ে জখম করে। মারাতœক আহত স্ত্রী মানসুরাকে স্থানীয়রা উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় স্ত্রী বাদি হয়ে গত মঙ্গলবার রাতে থানায় একটি মামলা দায়ের করে।

মামলার এজাহারে, উপজেলার দাউদেরগাঁও গ্রামের মোবাবক হোসেনের মেয়ে মানসুরা আক্তারের সাথে পৌরসভার কৃষ্ণপুরা গ্রামের আঃ আউয়ালের ছেলের আতিকুর রহমান সুজনের সাথে এক বছর আগে বিয়ে হয়। বিয়ের পর মানসুরা স্বামী সুজনকে বাল্কহেড কেনার জন্য তার বাবার বাড়ি থেকে ৫লক্ষ টাকা এনে দেয়। গত চার মাস আগে তার স্বামী পুনরায় তার বাবার কাছ থেকে ৩ লক্ষ টাকা এনে দিতে বলে। কথা কাটাকাটির এক পর্যায়ে তার স্বামী তাকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। এ ঘটনার পর মানসুরা অভিমান করে পৌরসভার শাহাপুরে তার ছোট বোন সাদিয়ার বাড়িতে আশ্রয় নেয়। পরে গত ২৭ জুন রাতে তার স্বামীর নেতৃত্বে সফিক, কবির আক্কাস ও শাহিন তার বোনের বাড়িতে এসে আবারো পিটিয়ে আহত করে জোড়পূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় আশে পাশের লোকজন বাধা দিলে হামলাকারীরা পালিয়ে যায়।

add-content

3 thoughts on “সোনারগাঁওয়ে যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে জখম

  1. 355364 547793Wow, awesome weblog structure! How long have you been running a blog for? you made blogging look straightforward. The total appear of your web site is great, let alone the content material material! 209827

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত