সেলিম ওসমানের ঈদ সামগ্রী বিতরণ করেন ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত আল রহমান ) : পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব একে.এম সেলিম ওসমানের উদ্যোগে ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের নেতৃবৃন্দ ১২ জুন বুধবার দুপুর ২: ৩০ ঘটিকার সময় নগরীর গলাচিপা রুপার বাড়ি এলাকাতে প্রায় শতাধিক গরীব ও দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।

গরীব ও দুস্থ্যদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ কালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওসমান পরিবারের জন্য দোয়া করা হয়। তার সাথে মোঃ রবিউল হোসেনের শারীরিক সুস্থ্যতার জন্য দোয়া করে। দোয়া পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান।

ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রবিউল হোসেন, প্রবীন সাংবাদিক, নাসিক ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সৈয়দ লুৎফর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক ও মহানগর আওয়ামীলীগের কার্যকরী সদস্য শিখন সরকার শিপন, ১৩ নং ওয়ার্ড যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন, মহানগর সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জয় প্রধান, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী বক্কা মিয়া, আব্দুল মজিদ, জেলা ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য সায়েক শহীদ রেজা, সায়েম শহীদ রেজা, ১৩ নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন, কুটি, শান্ত, আরিফ, রনি, সুমিত আমির প্রমুখ।

 

add-content

আরও খবর

পঠিত