সীমানা সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর প্রতিনিধি ) : বন্দরে সীমানা সংক্রান্ত বিরোধের জের ধরে বাড়ি ঘরে হামলা, ভাংচুর তান্ডব, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটসহ স্বামী-স্ত্রীকে কুপিয়েছে প্রতিপক্ষের লোকজন। ২৪ জুলাই রবিবার সকালে থানার কুশিয়ারা পূর্বপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতেদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

অভিযোগে  উল্লেখ করা হয়, কুশিয়ারা পূর্বপাড়াস্থ আমতলা গ্রামের মজিবুর রহমানের ছেলে ইব্রাহিম পার্শ্ববর্তী বাড়ির আফতাবউদ্দিনের সম্পত্তির উপর জোরপূর্বক দেয়াল নির্মাণের চেষ্টা করে আসছিল। এর ধারাবাহিকতায় রবিবার সকাল ৯টায় ফের দেয়াল নির্মাণের কাজ শুরু করে। এ সময় রোজল বাধা দিলে এতে ক্ষিপ্ত হয়ে ইব্রাহিম এবং তার নির্দেশে মৃত সামাদের ছেলে রিয়াজুল, শফিকুল, দীল মোহাম্মদের ছেলে কবিরসহ অজ্ঞাতনামা আরো ৪/৫জন ভাড়াটিয়া গুন্ডা নিয়ে রোজেলের বাড়িতে অতর্কিত হামলা চালিয়ে ঘরের আসবাবপত্র ভাংচুর এবং প্রায় ২ ভরি স্বর্ণলালংকার ও নগদ টাকা লুটে নেয়। এ সময় বাধা দিলে হামলাকারীরা রোজেল (৩০) ও তার স্ত্রী সোনিয়া (২৬) কে কুপিয়ে রক্তাক্ত জখম করে। আহতদের ডাক চিৎকারে আশ পাশের লোকজন ছুটে এলে তারা দ্রুত সটকে পড়ে।

add-content

4 thoughts on “সীমানা সংক্রান্ত বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম

  1. 249336 63839Youve created various good points there. I did specific search terms about the matter and discovered mainly individuals will believe your website 124500

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত