সাংবাদিক নবীনের চাচীর ইন্তেকাল

নারায়ণগঞ্জ বার্তা ২৪  ( বন্দর প্রতিনিধি ) : দৈনিক মানবকন্ঠ পত্রিকার সাব-এডিটর নবীনের চাচী বন্দরের সমাজ সেবক মরহুম মনসুর আলীর স্ত্রী রাবেয়া বেগম (৬২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি দীর্ঘ দিন প্যারালাইসিসে ভোগে ২৩ জুলাই  শনিবার রাত ৩ টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেন।

২৪ জুলাই রবিবার বাদ যোহর বন্দর ফাজিল মাদ্রসা মাঠে মরহুমার জানাজা শেষে বন্দর কেন্দ্রীয় কবরস্থানে লাশ দাফন করা হয়। মরহুমার জানাযায় সাব এডিটর নবীন, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, বন্দর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক নাসির উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা অংশ গ্রহণ করেন। মরহুমার মৃত্যুতে বন্দর প্রেসক্লাব নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

add-content

3 thoughts on “সাংবাদিক নবীনের চাচীর ইন্তেকাল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত