শহরের শরীফ মার্কেটের টয়লেট থেকে ১ ব্যা‌ক্তি‌কে উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : শহরের শরীফ সুপার মার্কেটের টয়লেটের ভিতর থেকে এ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। তার নাম রবি চন্দ্র ঘোষ। সে বেশ কয়েক বছর আগে জামাল এন্ড কোং-তে কাজ করতো বলে মাকের্টটির দোকানিরা জানিয়েছেন।  বুধবার (২৪ অক্টোবর) সকালে মার্কেটের ব্যবসায়ীরা দোকান খুলে টয়লেটে গেলে তাকে দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর  দেয়। এরপর বেলা ১২ টার দিকে ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে (ভিক্টোরিয়া) নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবি বহু বছর ধরেই এখানে আছেন। সকালে বিভিন্ন শ্রমিকের কাজ করতো আর রাতে সে মার্কেটের সামনেই ঘুমাতো। তার (রবি) একবোন সচিাবলয় কর্মরত আছেন, তিনি অনেক সময় এসে রবিকে টাকা দিয়ে যেতো। এর বেশি জানা নেই। তবে মাকের্টের আশপাশের অনেকেই তাকে চিনতো। মাঝে মাঝে টাকা বা খাবার দিয়ে অনেকেই সহযোগীতা করতো।

মার্কেটের একজন ব্যবসায়ী লিটন জানান, সকালে মার্কেট খোলার পর টয়লেটের দরজা লাগানো ছিলো। দীর্ঘক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়াশব্দ পাইনি। পরে উঁকি দিয়ে রবি’র মত মনে হয়। এরপরই ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, খবর পেয়ে মার্কেটের টয়লেটের দরজা ভেঙ ব্যাক্তিটিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। পরে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষনা করেছেন।

ঘটনাস্থলে যাওয়া পিএসআই আব্দুল করীম জানান, লোকটি রাতের কোনো একসময় টয়লেটে গিয়েছিলেন। তখন সেখানেই স্ট্রোক করে মারা যান। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। তার আত্মীয় স্বজনেরাও এসেছেন। ময়না তদন্ত শেষে তাদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

add-content

আরও খবর

পঠিত