নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে মোহাম্মদ আলী (৩৮) নামে এক মাদক সেবীকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ফারহানা ইসলাম এ দন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মোহাম্মদ আলী উপজেলা কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকার মৃত মোকলেছ ব্যাপারীর ছেলে।
রূপগঞ্জ থানার উপÑপরিদর্শক (এসআই) ফরিদ আহম্মেদ জানান, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সেবন করে আসছে। রোববার দুপুরে ইয়াবার টাকার জন্য তার মা ও স্ত্রীকে মারধর করতে থাকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ২ পিছ ইয়াবাসহ মোহাম্মদ আলীকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমানিত হওয়ায় আদালত মোহাম্মদ আলীকে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্তকে নারায়ণগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।




567951 577146Just a smiling visitor here to share the enjoy (:, btw outstanding layout. 70769