রূপগঞ্জে পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেশীয় তৈরী পিস্তল ও ৩ রাউন্ড তাজা গুলিসহ সোহেল শিকদার (৩০) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকা থেকে ওই সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল শিকদার উপজেলার দাউদপুর ইউনিয়নের দেবই এলাকার মৃত মালেক শিকদারের ছেলে। সোহেল শিকদার দেবই এলাকার মাসুদের বাড়ির ভাড়াটিয়া বলে জানা গেছে।

রূপগঞ্জ উপ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোস্তাক আহমেদ জানান, শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে দাউদপুর ইউনিয়নের দেবই এলাকার মাসুদের বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় সন্ত্রাসী সোহেল শিকদারের  ঘর থেকে একটি দেশীয় তৈরী পিস্তল ও ৩ রাউন্ড তাজা গুলিসহ সন্ত্রাসী সোহেল শিকদারকে গ্রেফতার করা হয়। এ ব্যপারে রূপগঞ্জ থানায় অস্ত্র আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান এএসআই।

add-content

3 thoughts on “রূপগঞ্জে পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত