রূপগ‌ঞ্জে অটোরিক্সা চালককে শ্বাসরোধে হত‌্যা মামলার আসামী র‌্যা‌বের হ‌া‌তে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সংবাদ বিজ্ঞ‌প্তি) : রুপগঞ্জ থানার অটোরিক্সা চালককে শ্বাসরোধে চাঞ্চল্যকর হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামী আব্দুল আউয়াল (১৯)’কে গ্রেফতার করেছে র‌্যাব-১। শ‌নিবার বিকাল সা‌ড়ে ৫টায় নরসিংদী জেলার মাধবদী থানা এলাকা থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়। শ‌নিবার সন্ধ‌্যায় র‌্যাব ১ অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার ও ভারপ্রাপ্ত মিডিয়া অফিসার মোঃ পারভেজ রানা গণমাধ‌্যম‌কে এক বিবৃ‌তির মাধ‌্যমে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

জানা গে‌ছে, গত ২০০৫ সালে নারায়নগঞ্জের রূপগঞ্জের আদুরিয়ায় আসামিরা যোগসাজশে সিএনজি চালিত অটোরিক্সা চালক হাদী দাউকে নেশাজাতীয় ট্যাবলেট খাইয়ে শ্বাসরোধ করে হত্যা করে। হত্যার পর আসামীরা লাশ গুমের চেষ্টা করে। পরে তাদের আচরণে স্থানীয়দের সন্দেহ হলে জনগন আসামীদের পুলিশে সোপর্দ করে। উক্ত চাঞ্চল্যকর হত্যাকান্ডে জড়িত থাকার অপরাধে বিজ্ঞ আদালত ৪জন আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়াও ২০১ ধারায় অপরাদের অভিযোগে আসামীদের ৭ বছরের সশ্রম কারাদন্ড ও ৫০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করেন। উক্ত রায়ের প্রেক্ষিতে যাবজ্জীবন কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামীদের গ্রেফতারে র‌্যাব-১ ছায়া-তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।

র‌্যাব জানায়, এরই ধারাবাহিকতায় র‌্যাব-১, উত্তরা, ঢাকার আভিযানিক দল অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর অটোরিক্সা চালক হত্যা মামলার যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ আব্দুল আউয়াল (১৯), পিতা-মোঃ নওয়াব আলী ওরফে নব আলী, সাং-উত্তর বিশিউড়া, থানা-নেত্রকোনা সদর, জেলা-নেত্রকোনা। তা‌কে নরসিংদী জেলার মাধবদী থানা এলাকা হতে গ্রেফতার করেন। আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

add-content

আরও খবর

পঠিত