মদনপুরে নির্বাচনের আগেই সন্ত্রাসীরা মাঠে

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরের মদনপুরে নব্য গডফাদার খলিল মেম্বার ও কুখ্যাত সন্ত্রাসী কাবিলা বাহিনীর অপতৎপরতা থেমে নেই। আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে এই দুই বিতর্কিত ব্যক্তির ব্যানার ফেষ্টুনে ছেয়ে গেছে গোটা এলাকা। বন্দরের উত্তরাঞ্চলের আন্ডার ওয়ার্ল্ডের নিয়ন্ত্রক খলিল মেম্বার নিজেকে ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দাবি করে আসছে। আর কুখ্যাত কবিলা মদনপুর ইউনিয়ন বিএনপির স্বঘোষিত সভাপতি। রাজনৈতিক বিবেচনায় একে অপরের শত্রু হলেও এলাকার নিয়ন্ত্রণ ও অবৈধ আয়ের উৎস যৌথভাবে নিয়ন্ত্রণ করছে এ জুটি। দিনে সমাজ সেবক আর রাতের বেলায় অন্ধকার জগতের নিয়ন্ত্রণ করে গোটা মদনপুর এলাকাকে জিম্মি করে রেখেছে।
তালিকাভূক্ত শীর্ষ সন্ত্রাসী কাবিলা ও মদনপুরের নব্য গডফাদার খলিল মেম্বার ওরফে বরকী খলিল বাহিনীর রাহুর কবল থেকে মুক্ত করার দাবি জানিয়েছে এলাকাবাসী।

স্থানীয়রা নারায়ণগঞ্জ বার্তা ২৪ এর প্রতিবেদককে জানায়, একসময় ভয়ানক সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত মদনপুরে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ক্রসফায়ার এবং পরস্পর বিরোধে দেড়ডজন সন্ত্রাসী নিহত হয়। সন্ত্রাসী বাহিনীর প্রধানরা ক্রসফায়ারে নিহত এবং প্রতিপক্ষের হাতে খুন হলেও এসব সন্ত্রাসী বাহিনীর সদস্যদের একত্রিত করে এখন নেতৃত্বে দিচ্ছে দেশজুড়ে আলোচিত ৭ খুনের মামলার প্রধান আসামী নুর হোসেনের সহযোগী ও নব্য গডফাদার স্বঘোষিত ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি খলিল মেম্বার ও শীর্ষ সন্ত্রাসী কাবিলা। এলাকাবাসী আরও জানায়, একাধিক হত্যাসহ বহু মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী কাবিল হোসেন ওরফে কাবিলা আসন্ন মদনপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচনের ঘোষনা দিয়েছে। পাশাপাশি বিতর্কিত নব্য গডফাদার খলিল মেম্বার ওরফে শরিয়তপুইরা খলিল আবারও মেম্বার পদে পুনরায় নির্বাচন করতে প্রস্তুতি নিচ্ছে। নির্বাচনকে ঘিরে এসব সন্ত্রাসী বাহিনীকে মাঠে নামিয়েছে। নির্বাচনের তফসিল ঘোষনা না হতেই এসব সন্ত্রাসীরা মাঠে নেমে হুমকী ধমকীসহ নানা অপতৎপরতা শুরু করেছে নির্বাচনে জয়লাভের জন্য। সন্ত্রাসীরা মাঠে নামায় মদনপুরে বিরাজ করছে আতংক।

add-content

4 thoughts on “মদনপুরে নির্বাচনের আগেই সন্ত্রাসীরা মাঠে

  1. 566525 143952certainly like your internet website but you want to check the spelling on several of your posts. Several of them are rife with spelling troubles and I uncover it quite troublesome to tell the truth nevertheless I will surely come back again. 937167

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত