বড় ভাবীর দা এর আঘাতে দেবর ও তার স্ত্রী আহত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ  প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বড় ভাবীর দায়ের আঘাতে  দেবর ইসমাইল ও  তার স্ত্রী রিয়া আক্তার আহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল ১১টায় উপজেলার সদর ইউনিয়নের  দক্ষিণবাগ গ্রামে।

আহত ইসমাইল মিয়া জানান, গুতিয়াব মৌজার একখন্ড জমি তার পিতা হেবা ঘোষনা দলিল করে দখলে দিলেও বড় ভাই বাবুল মিয়ার হাতে কাগজ পত্রাদি ছিল। এসব কাগজ পত্রাদির ফটোকপি চাইতে গেলে বড় ভাই বাবুল মিয়ার সাথে কথা কাটি হয়।  কথা কাটাকাটির এক পর্যায়ে ইসমাইল মিয়ার বড় ভাই বাবুল মিয়া ও তার স্ত্রী নাছিমা আক্তার মিয়া (২০)  তাদের ঘরে থাকা দা ও লাঠিসোটা নিয়ে ইসমাইল ও তার স্ত্রী রিয়া আক্তারকে এলোপাথারীভাবে পেটাতে থাকে। এ সময় বড় ভাবী নাছিমার হাতে থাকা দা দিয়ে আমার স্ত্রী সোমাঃ রিয়া আক্তারের মাথায় কোপ দিলে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় লোকজন উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ ঘটনায় আহত ইসমাইল হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

add-content

5 thoughts on “বড় ভাবীর দা এর আঘাতে দেবর ও তার স্ত্রী আহত

  1. 739287 136136Does your weblog have a contact page? Im having a tough time locating it but, Id like to send you an e-mail. Ive got some suggestions for your blog you may be interested in hearing. Either way, great internet site and I appear forward to seeing it expand over time. 632257

  2. 226946 335143just couldnt leave your internet web site before suggesting that I truly loved the standard information a person supply for your visitors? Is gonna be again ceaselessly to check up on new posts 622173

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত