নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিনারা নাজমীনের সরকারি বাস ভবনে চুরির ঘটনার ৩ দিন পর থানায় অজ্ঞাত আসামী করে মামলা হয়েছে। ৯ জানুয়ারী শনিবার বিকালে ইউএনও নিজে বাদী হয়ে ৩৮০ ও ৪৫৪ ধারায় মামলা করেন। মামলা নং ১০(০১)১৬। মামলায় ১৪ লাখ ২২ হাজার টাকার মালামাল চুরির কথা উল্লেখ করেন। বন্দর থানার ওসি নজরুল ইসলাম নারায়ণগঞ্জ বার্তা ২৪ কে জানায়, বন্দর উপজেলার ইউএনও নিজে বাদী হয়ে বন্দর থানায় একটি চুরি মামলা করেছেন। মামলায় তিনি হীরার নেকলেছ, হীরার কানের দুল, হীরার আংটি ও সরকারী আইপেড চুরি হওয়ার কথা উল্লেখ করেছেন। চোরাই মূল্য ১৪ লাখ ২২ হাজার টাকা। বন্দর ইউএনও মিনার নাজমীন মামলা করেছেন বলে স্বীকার করে আর কোন কথা তিনি বলেননি। তিনি ৪ দিনের ছুটিতে থাকাবস্থায় গত ৬ জানুয়ারি বন্দর উপজেলায় তার সরকারি বাস ভবনে অজ্ঞাত চোরেরা ভবনের কিচেনের জানালার গ্রীল ভেঙ্গে আলমারির তালা খুলে ১৪ লাখ ২২ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। তিনি চুরির সংবাদ পেয়ে তার নিজবাড়ি খুলনা থেকে এসে উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে ঘটনার ৩ দিন পর ৯ জানুয়ারী শনিবার বন্দর থানায় মামলা করেন। এ ঘটনায় বন্দর থানা পুলিশ উপজেলার ১১ জন কর্মচারিকে এনে জিজ্ঞাসাবাদ করে কোন তথ্য পায়নি।




773341 439766I like this weblog its a master peace ! Glad I detected this on google . 812798
314429 528988The the next occasion Someone said a weblog, Hopefully so it doesnt disappoint me approximately this. What im saying is, I know it was my choice to read, but I in fact thought youd have something interesting to express. All I hear is often quite a few whining about something which you could fix if you werent too busy looking for attention. 279072
685977 98457This internet page is often a walk-through its the internet you wanted about this and didnt know who to question. Glimpse here, and you will absolutely discover it. 176800