ফতুল্লায় নিষিদ্ধ পলিথিন বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের ফতুল্লার ভূঁইগড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সায়মা রাইয়ানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহযোগিতা করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ ও পরিবেশ অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সমন্বিত টিম।

পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রাসেল মাহমুদ অভিযানে প্রসিকিউশন প্রদান করেন।

অভিযানে ‘তিন ভাই স্টোর’ থেকে ৫ কেজি পলিথিন জব্দ করে ২ হাজার টাকা এবং শরিয়তপুর স্টোর থেকে ৪ কেজি পলিথিন জব্দ করে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এই অভিযান বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬(ক) ধারা লঙ্ঘনের অভিযোগে পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ পলিথিন ব্যাগের বিক্রয়, মজুদ ও বাজারজাতকরণ রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

add-content

আরও খবর

পঠিত