নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : শহরের বরফকল মাঠ সংলগ্ন নিউ টেক্স এশিয়া গামেন্টে স্থানান্তরকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে অসন্তোষ এর সৃস্টি হয়েছে। ২৬ জুলাই বৃহস্পতিবার বিকালে কমর্রত শ্রমিকরা তাদের দাবী আদায়ের লক্ষে মালিক পক্ষের সাথে আলোচনায় ফলপ্রসূ না হওয়ায় মিছিল করে প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের শরনাপন্ন হয়। পরে তার আশ্বাসে শ্রমিকরা তাদের র্কমবিরতি বন্ধ করেন। পরিস্থিতি শান্ত করতে মালিক পক্ষ ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশকে খবর দেয়। এসময় শ্রমিকদের কাজ করার জন্য বললে তাদের সাথে বাক বিতন্ডা হয়। একপর্যায়ে তারা গার্মেন্ট থেকে বের হয়ে আন্দোলনে লিপ্ত হয়।
এবিষয়ে আন্দোলনরত শ্যমিক নেতা হাসনাত শাওন বলেন, আমরা প্রায় ৪ শতাধিক শ্রমিক সাড়ে চার বছর যাবৎ কাজ করছি। এদের মধ্যে বেশীর ভাগ শ্রমিক বন্দর থেকে আসে। আর তাদের তালিকায় মহিলা শ্রমিক বেশী। হঠাৎ করে কোন মালিক পক্ষ কোন নোটিশ ছাড়াই ঈদের পওে প্রতিষ্ঠান অন্যত্র স্থানান্তরের ঘোষনা দেয়। যেখানে গিয়ে আমাদের সবার কাজ করা সম্ভব না। এবিষয় মালিক পক্ষের সাথে কথা বলে তারা ক্ষমতার অপব্যবহার শুরু করে। পরে পরিস্থিতির অবনরনতি দেখা সকল শ্রমিকরা মিলে কাজ বন্ধ করে দিয়ে আজমেরী ওসমানের শরনাপন্ন হই। কারণ উনার বাবা প্রয়াত নাসিম ওসমানও শ্রমিকদের বিভিন্ন সময় সহযোগীতা করেছে। পওে আজমেরী ওসমান মালিক পক্ষের সাথে কথা বলে ৭ দিনের মধ্যে বিষয়টি সমাধান করার আশ্বাস দেন।
এবিষয়ে প্রতিষ্ঠানের ম্যানেজার আলমগীর সারোয়ার বলেন, আমরা প্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান বিষয়টি সমাধানের কথা জানিয়েছেন। আমরা ৭ দিনের মধ্যে সমাধান করে দিবো বলেছি। শ্রমিকদের পক্ষ থেকে তাদের ৫ দফা দাবীর বিষয় তুলে ধরেছেন। প্রতিষ্ঠানের মালিক পক্ষের সাথে বিষয়টি নিয়ে আলোচনা কওে ৭ দিনের মধ্যেই এর সমাধান করবো। প্রয়োজনে শ্রমিকদের সুবিধার্থে গাড়ীর ব্যবস্থা করা হবে।
এবিষয়ে ইন্ড্রাস্ট্রিয়াল পুলিশের উপ-পরিদশর্ক মাহফুজ বলেন, বিষয়টি সমাধানের জন্য ঘটনাস্থলে পৌনে বারটায় এসেছি। কিন্ত শ্রমিকদের সাথে কোন সমাধান আসেনি। পরে প্রয়াত সাংসদ আজমেরি ওসমানের আশ্বাসে শ্রমিকরা তাদের কর্মবিরতি প্রতাহার করে নেন। মালিক পক্ষ ৭ দিনের মধ্যে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন।



