নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জের সরকারি মহিলা কলেজের ছাত্রীদের বহন করা বাসে গাড়ি ভাঙচুর ও মহিলা কলেজের ছাত্রী ও বাস চালকের গায়ে কালি লেপন করেছেন আন্দোলনরত পরিবহন শ্রমিকেরা। ২৮ অক্টোবর রবিবার ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় দুপুর দিকে এ ঘটনাটি ঘটে ।
কলেজের বাস চালক মজিবর জানান, বাসটিতে ৩৮ জন ছাত্রী ছিল। তারা সবাই সরকারি মহিলা কলেজে অধ্যয়নরত। ছাত্রী বহনকারী বাসটি সাইনবোর্ড এলাকায় আসলে হামলা করে বাসের গ্লাস ভাঙচুর করে শ্রমিকরা। পরে ছাত্রীদের গায়ের উপরে কালি মাখিয়ে দেয়া হয়।
জানা যায়, রবিবার দুপুর ১২ টার দিকে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের বাসটি সাইনবোর্ড এলাকা পার হওয়ার সময় হঠাৎ শ্রমিকরা বাসটি থামিয়ে দেন আন্দোলনরত পরিবহন শ্রমিকেরা। পরে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের ছাত্রীরা এ ঘটনার প্রতিবাদ করলে কয়েকজন ছাত্রীকে কালি লেপে দেন শ্রমিকরা।
তাছাড়া আরো জানা যায়, আন্দোলনরত পরিবহন শ্রমিকেরা মহিলা কলেজের ছাত্রীদের উপর অকথ্য ভাষায় গালিগালাজও করেন। পরে বাসের কয়েকটি গ্লাস ভাঙচুর করে বাস থেকে সকল ছাত্রীদেরকে নামিয়ে দেন আন্দোলনরত পরিবহন শ্রমিকেরা ।
নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ বেদৌরা বিনতে হাবিবা বলেন, আমাকে চালক ঘটনাটি জানিয়েছে । সেখানে শ্রমিকরা কয়েকটি গ্লাস ভাঙচুর করেছে এবং ছাত্রীদের সঙ্গে একটু সমস্যা হয়েছে। তাদের গায়ে কালিও দিয়েছে জানালো। বাসটি আপাতত এক পাশে রাখা হয়েছে, কলেজে বাসটি ফিরলে বিস্তারিত জানতে পারবো।



