নাসিম ওসমানের স্মরণে ১১নং ওয়ার্ড যুব সংগতির দোয়া ও খাবার বিতরণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের ৪ বারের নির্বাচিত প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল করেছে ১১নং ওয়ার্ড যুব সংগতি সহ-সভাপতি মো. আকিল করিম। এসময় দু:স্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ।

রোববার (৩০ এপ্রিল) বিকালে খানপুরের একটি মাঠে দোয়া মাহফিলটি অনুষষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ১১নং ওয়ার্ড যুব সংগতির নেতা মোঃ হোসেন করিম, মোমেন, রিয়েল, মোঃ নবী হোসেন, নারায়ণগঞ্জ মহানগর বঙ্গবন্ধু সৈনিকলীগ সহ সভা পতি আজাদ হোসেন ১১নং ওয়ার্ড জাতিয় সেচ্ছাসেবকপাটি সভাপতি শেখ নূরুদ্দিন।

প্রমঙ্গত, মরহুমের পরিবার সূত্রে জানা যায়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার খবর শুনে নিজের বৌভাত অনুষ্ঠান ও নববধূকে ফেলে সরাসরি বঙ্গবন্ধু হত্যার প্রতিশোধ নিতে ঢাকায় চলে যান নাসিম ওসমান। যোগ দেন কাদেরিয়া বাহিনীতে। তার বাবা বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শামসুজ্জোহা ওসমান স্বাধীনতা সম্মাননা পদকপ্রাপ্ত ও মা নাগিনা জোহা রত্মগর্ভা ও ভাষাসৈনিক ছিলেন। নারায়ণগঞ্জ আওয়ামী লীগ প্রতিষ্ঠায় এই পরিবারটির বহু অবদান রয়েছে।

add-content

আরও খবর

পঠিত