নাসিক নির্বাচনে মনোয়ন দাখিল করলেন ৮নং ওয়ার্ড কাউন্সিল রুহুল আমিন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নাসিক নির্বাচনে জেলা যুবলীগের সদস্য নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী বর্তমান কাউন্সিল রুহুল আমি মোল্লা মনোনয়ন দাখিল করেছেন। ২৩  নভেম্বর বুধবার বিকাল সাড়ে ৪ টায় জেলা রিটানিং অফিসার নুরুজ্জামান তালুকদার এর কাছে তিনি মনোনয়ন দাখিল করেন। এসময় তিনি সাংবাদকর্মীদের বলেন, ৫টি বছর মাটি ও মানুষের সাথে মিশে বুঝতে পেরেছি তাদের চাহিদা। জনগন উন্নয়ন ও একটু শান্তিতে থাকতে চায়। আমি ৫ বছর ৮নং ওয়ার্ডে যে উন্নয়ন করেছি তাতে আমি আশাবাধি ওয়ার্ড বাসি তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবে।

তিনি আরো বলেন, যারা পেশি শক্তি ব্যবহার করে ভোট ছিনতাইয়ের কথা ভাবছে তাদের বলতে চাই, উন্নয়নের শক্তি আমাদের পাশে আছে, ভোট ছিনতাইয়ের কথা ভুলে গিয়ে জনগনের ভোটের চিন্তা করুন। ওয়ার্ডের জনগন আমারে পাশে আছে ভোট ছিনতাইয়ের কথা মাথা থেকে ফেলে দিন।

add-content

3 thoughts on “নাসিক নির্বাচনে মনোয়ন দাখিল করলেন ৮নং ওয়ার্ড কাউন্সিল রুহুল আমিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত