নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে স্বামীকে বেঁধে রেখে এক গৃহবধূকে গণধর্ষনের অভিযোগে তিন লম্পটকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা এলাকার জয়নাল আবেদীনের ছেলে নূর হোসেন (৩২), মোঃ মন্ডল মিয়ার ছেলে আশিক (২৩) ও মৃত আব্দুল কাইয়ুমের ছেলে অহিদ মিয়া (২৬)। তাদের প্রত্যেকের বাড়ি সিদ্ধিরগঞ্জের আর্টি ওয়াবদা এলাকায়। ২৬ অক্টোবর বুধবার রাতে আটি ওয়াবদা এলাকায় পরিত্যক্ত একটি তেলের কারখানায় গণধর্ষণের শিকার হয় গৃহবধু। পরে ধর্ষিতা বাদি হয়ে ২৭ অক্টোবর বৃহস্পতিবার থানা মামলা দায়ের করলে পুলিশ নাসিক ৪নং ওয়ার্ডের আর্টি ওয়াবদা কলোনী এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ৩ ধর্ষককে গ্রেফতার করে। এছাড়াও অভিযুক্ত আরো একজনকে গ্রেফতারে অভিযান অব্যহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) ওমর ফারুক জানান, বুধবার রাতে সিলেটের সুনামগঞ্জ থেকে সিদ্ধিরগঞ্জের আটি ওয়াবদা কলোনী এলাকায় ফুফুর বাড়ীতে স্বামীসহ বেড়াতে আসেন ধর্ষণের শিকার ঐ নারী। কিন্তু রাতে ঐ ফুফুর বাসায় যাওয়ার সময় রাস্তায় চার যুবক ঐ নারীর স্বামীকে বেঁধে রেখে সোহরাব ভেজিটেবল অয়েল মিল নামে পরিত্যক্ত একটি তেলের কারখানায় নিয়ে গণধর্ষণ করে। বুধবার রাতেই ধর্ষিতা ঐ নারী বাদি হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটা মামলা দায়ের করেন। এরপর অভিযান চালিয়ে তিন ধর্ষককে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আরো একজন ধর্ষককে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।




787749 577313I was just looking for this information for a while. After six hours of continuous Googleing, finally I got it in your site. 926279
530757 619748The particular New york Diet can be an highly affordable and versatile eating greater tool built for time expecting to loose fat along with naturally maintain a healthful day-to-day life. la weight loss 452731
617606 902980you use a fantastic blog here! do you wish to earn some invite posts on my small blog? 829133
209214 690541I got what you intend, saved to bookmarks , quite decent internet website . 283946