নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় একটি জঙ্গি আস্তানায় পুলিশের অভিযানে রাজধানী গুলশান আর্টিজানে হামলার মূল পরিকল্পনাকারী কানাডা প্রবাসী বাংলাদেশি তামিম চৌধুরীরসহ তিন জন নিহত । ২৭ আগস্ট শনিবার সকালে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল পাইকপাড়ার বড় কবরস্থানের পাশের একটি তিনতলা ভবনে এ অভিযান শুরু করে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত তিনজনের মধ্যে একজনের চেহারা গুলশানে হামলার মূল পরিকল্পনাকারী তামিম চৌধুরীর সঙ্গে মিল রয়েছে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন, ভোর থেকে তিনতলা ঐ ভবনটি ঘিরে রাখা হয়। অভিযানের বিষয় বুঝতে পেরে ভবন থেকে গুলি ছোড়ে জঙ্গিরা। ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। জঙ্গিরা তাদের কাছে থাকা লেপটপ, মোবাইলসহ আনুসাঙ্গিক ভাংচুর চালিয়ে ও নথিপত্র পুড়িয়ে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সকাল সাড়ে ১০টার দিকে ঐ বাড়িতে থাকা তামিমসহ তিন জন নিহত হওয়ার সংবাদ পাওয়া যায় ।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির আশপাশে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ভবনের দিকে যাওয়ার সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে। ভোর ৫ টা থেকেই আমরা এখানে অনেক পুলিশের গাড়িবহর দেখতে পাই।এবং সাড়ে ৯টার দিকে আমরা প্রচন্ড গুলির শব্দ শুনতে পাই।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মাঈনুল হক বলেন, গ্রেফতারকৃত এক জেএমবি সদস্যের দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
ভোর থেকে ঘিরে রাখার পর সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ভবনটির ভেতরে ঢুকতে চাইলে গোলাগুলি শুরু হয়। নারায়ণগঞ্জের পুলিশ লাইনস থেকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে এসেছে এছাড়াও র্যাব, সি.আই.ডি, সোয়াট, ডি.বি সহ অসংখ্য নিরাপত্তা বাহিনীর নিরাপত্তায় পুরো এলাকা ঘিরে রাখা হয়েছিল।




641022 257387I discovered your weblog post web site on the search engines and appearance several of your early posts. Always sustain the top notch operate. I additional the Feed to my MSN News Reader. Seeking forward to reading significantly more on your part down the line! 502527
139977 711229Excellent read, I just passed this onto a friend who was doing some research on that. And he really bought me lunch since I located it for him smile So let me rephrase that: Thank you for lunch! 375639
620387 119319I as nicely believe thence , perfectly pent post! . 636160