নানা রংয়ের প্ল্যাকার্ড, ফেস্টুনে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীর চমকানো মিছিল

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : মাদক সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী সমাবেশে শামীম ওসমানের আহবানে সারা দিয়ে জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়াত আলম সানির নেতৃত্বে প্রায় ১৫ হাজার নেতাকর্মী নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন। এসময় মিছিলে স্লোগানে স্লোগানে রাজপথ কম্পিত হয় এই বলে, নারায়ণগঞ্জের মাটি শেখ হাসিনার ঘাটি, নারায়ণগঞ্জের মাটি শামীম ওসমানের ঘাটি, নারায়ণগঞ্জের মাটি আওয়ামীলীগের ঘাটি। শনিবার ২৯ অক্টোবর দুপুর ২ টায় খানপুর ৩শ শয্যা বিশিষ্ট হাসপাতালের সামনে জেলার বিভিন্ন থানা ও ইউনিয়ন পর্যায় থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা দল বেধে উপস্থিত হতে শুরু করে।

এ সময় ছাত্রলীগের নেতৃবৃন্দদের মাথায় ছিল ছাত্রলীগের প্রতিকী ছাপা সম্বলিত ক্যাপ ও নানা রংয়ের ব্যানার, প্ল্যাকার্ড, ফেস্টুন। জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়াত আলম সানি ও সাধারন সম্পাদক মিজানুর রহমান সুজন এর নেতৃত্বে সন্ত্রাস জঙ্গীবাদ ও মাদক এবং ইভটিজিং মুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ক্যাপ পরিহিত অবস্থায় তারা সমাবেশ স্থলে উপস্থিত হন।আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন থানা ও ইউনিয়ন এবং ওর্য়াড ছাত্রলীগের নেতৃবৃন্দ।

add-content

3 thoughts on “নানা রংয়ের প্ল্যাকার্ড, ফেস্টুনে ছাত্রলীগের হাজার হাজার নেতাকর্মীর চমকানো মিছিল

  1. 285857 675280Should you tow a definite caravan nor van movie trailer your entire family pretty soon get exposed to the down sides towards preventing greatest securely region. awnings 369657

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত