ধামগড় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানার বিরুদ্ধে ষড়যন্ত্র

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরের কামতালে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী যুবদল নেতা মাসুদ রানার বিরুদ্ধে প্রকাশ্যে মাঠে নেমেছে তার মামা ও ভাইয়েরা। সম্পত্তির বিরোধকে পুঁজি করে মাসদ রানার বিরুদ্ধে সাজানো মামলাসহ নানা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন মাসুদ রানা। এক সাক্ষাতকারে তিনি বলেন, গত ইউপি নির্বাচনে চশমা প্রতীক নিয়ে তিনি চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। এ বারও তিনি নির্বাচন করবেন। কিন্তু প্রতিপক্ষরা তার মামাকে ফুসলিয়ে তার মামার মাধ্যমে ভাই ও মাকে ম্যানেজ করে সম্পত্তির বিরোধকে কাজে লাগিয়ে তার বিরুদ্ধে সাজানো মামলা করে। এতে করে ইমেজে আঘাত করার সামিল ও নির্বাচন আচরন বিধির লঙ্ঘন। তিনি এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন।

তিনি আরও বলেন তার নানা তাকে সম্পত্তি লিখে দিয়েছিলেন। যার বৈধ দলিল রয়েছে। তার নানার দেয়া সম্পত্তি তার মামা তার কাছ থেকে ছিনিয়ে নেয়ার জন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। যাতে তার নির্বাচনে এ ব্যাপারে প্রভাব পড়ে। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন, আমি জনগণের মানুষ জনগণের জন্য কাজ করতে চাই। আশা করি জনগণ আমাকে এ সুযোগ দেবেন।

add-content

3 thoughts on “ধামগড় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানার বিরুদ্ধে ষড়যন্ত্র

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত