নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ৬ এপ্রিল বুধবার দুপুর ১২ টায় বন্দরের ধামগড় ইউনিয়নস্থ মালিভীটা কামতালের নূরুণ আলানূর এছহাাকিয়া হোসাইনিয়া দাখিল মাদ্রাসায় আগামী ২ বছরের জন্য অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন অত্র মাদ্রাসার বর্তমান সভাপতি ও ধামগড় ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ। নির্ভরযোগ্য সূত্র মারফত জানা যায় যে, অত্র মাদ্রাসায় বুধবার বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম নূরুল আমিন এর সভাপতিত্বে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়।
সভায় এ.কে.এম নূরুল আমিন উপস্থিতদের কাছ থেকে সভাপতির নাম প্রস্তাবের আহবান করলে ম্যানেজিং কমিটির সদস্য মঞ্জুরুল হক ভূঁইয়া সভাপতি হিসেবে আবু সাঈদের নাম প্রস্তাব করলে অপর ম্যানেজিং কমিটির সদস্য ডাঃ রহমত উল্লাহ এতে সমর্থন জানান, তখন ম্যানেজিং কমিটির অপর সদস্য সফুর উদ্দিন, সংরক্ষিত নারী অভিভাবক সদস্য মরিয়ম আক্তার, শিক্ষক প্রতিনিধি মাওলানা মোঃ ইউসুফ ও এছহাক মিয়া, সংরক্ষিত নারী শিক্ষক প্রতিনিধি নার্গিস আক্তার সহ সকলে আবু সাঈদকে সভাপতি হিসেবে কন্ঠভোট প্রদান করেন। পক্ষান্তরে অপর সভাপতি প্রার্থী মোহাম্মদ আলীর নাম ম্যানেজিং কমিটির সদস্য মহিউদ্দিন প্রস্তাব করলে তার পক্ষে কোন সমর্থনকারী পাওয়া যায়নি। তখন প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করতে আসা বন্দর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম নূরুল আমিন আবু সাঈদকে সভাপতি ঘোষণা করেন। তার পাশাপাশি আবু সাঈদ ৪র্থ বারের মত এবং টানা ৩য় বারের মত অত্র মাদ্রাসার সভাপতি হবার গৌরব অর্জন করল। এ বিষয়ে তার সাথে কথা বললে তিনি জানান, শিক্ষার প্রসারে সর্বদা কাজ করছি এবং আজীবন করে যাব বলে আশা রাখছি। আল্লাহ তায়ালার কাছে শুকরিয়া যে তিনি আমাকে আবারও সভাপতি বানিয়ে অত্র মাদ্রাসার খেদমত করার সুযোগ দিলেন। আমি ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের ধন্যবাদ জ্ঞাপন করছি, কারণ তারা আমার উপর আস্থা রেখেছেন। আমি অত্র মাদ্রাসার উন্নয়নে সবাইকে সাথে নিয়ে কাজ করে যাবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি।




538808 672060Hey there! Excellent post! Please when I will see a follow up! 729977
554332 162092Hello. I wanted to ask one thingis this a wordpress web site as we are preparing to be shifting over to WP. Furthermore did you make this template yourself? Thanks. 886110